উজিরপুরে নির্মাণাধীন গার্ডার ব্রিজের রড চুরি

উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের সাতলা চৌমোহনী রাস্তার কঁচা নদীর উপর সরকারি সোয়া ৫০ কোটি টাকা বরাদ্ধের ৪ শত ৫ মিটার পিসি গার্ডার ব্রীজের নির্মাণাধীন কাজের রড চুরি করেছে একটি সংবদ্ধ চোর চক্র বলে অভিযোগ পাওয়া গেছে।
১১ ডিসেম্বর রবিবার রাতে ঐ ইউনিয়নের রাজাপুর বাজারে এ ঘটনা ঘটে। রবিবার রাতে ব্রীজের রড চুরির বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনের নেতৃত্বে সুইচগেট এলাকার খ্রিস্টান পাড়া একটি বাড়ি থেকে চুরি হওয়া রড উদ্ধার করে ব্রীজের কাজের দায়িত্বে থাকা ম্যানেজার নাজমুলের নিকট হস্তান্তর করেন। ব্রীজের রড চুরির বিষয়টি ব্রীজ কর্তৃপক্ষ প্রশাসনকে না জানানো, এ নিয়ে এলাকায় জনমনে ক্ষোভ এবং উত্তেজনা বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে জানাযায় রাতের আঁধারে চুরি করে ব্রীজের কাজের রড ও এলাকার বাড়ি ঘর চুরি করে নিয়ে যেত একটি চোর চক্রটি। রবিবার রাতে রাজাপুর খ্রিস্টান পাড়া একটি বাড়ি থেকে উদ্ধার হলে রড চুরি করার সঙ্গে জড়িত ৪ জনের নাম পাওয়া যায়।
তাঁরা হলেন-রাজাপুর গ্রামের হিলটন মন্ডল, তাপস মিস্ত্রি, তপু মন্ডল, লেবার সরদার মানিক। ব্রিজ নির্মাণের রড কর্তৃপক্ষকে না জানিয়ে লেবার সরদার মানিক স্থানীয় তাপস মিস্ত্রি মিলে ঐ এলাকার ট্রলার চালক আলামিনের ট্রলারে ১১ বান্ডিল রড ভরে সুইচ গেট এলাকায় হিলটন মন্ডলের কাছে সন্ধ্যার পরে পাঠিয়ে দেয়। রাতে হিলটন মন্ডল ও তাঁর চাচাত ভাই তপু মন্ডল ট্রলার থেকে ১১ বান্ডিল রড নিয়ে বাড়িতে রাখে।
ঐ এলাকার মাছুম হাওলাদার, ইসমাইল, বিভুদান বাড়ৈ, জহন বাড়ৈ, দুলাল খান, করিম বাহাদুরসহ একাধিক এলাকাবাসী জানিয়েছেন, ট্রলার থেকে রড নেয়ার সময় আমরা জানতে পেরে ঘটনা স্থলে গিয়ে ট্রলার চালক আলামিনকে জিজ্ঞাসা করি। সেসময় তিনি আমাদের কাছে রড চুরি ঘটনা ও চার জনের নাম বলেন। আমরা ম্যানেজার নাজমুলকে জানালে, তিনি হিলটন মন্ডলের বাড়ি থেকে রড উদ্ধার করে নিয়ে যায়। তাপস মিস্ত্রিরির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মোবাইলে এ বিষয়ে কিছুই বলতে পারবো না, যদি কোনো কিছু আপনাদের জানার প্রয়োজন হলে, লেভার সরদার মানিকের সাথে যোগাযোগ করেন।
হিলটন মন্ডল বলেন, আমার বাড়ির ছাদের রড কেনার জন্য রাজাপুর বাজারে গেলে আসার সময় তাপস মিস্ত্রির এ রডগুলো একটি ট্রলারে তুলে দেন এবং আমাকে ফোন করে রডগুলো নামিয়ে রাখতে বলেন। তবে এ রডগুলো যে ব্রীজের তা আমি জানতাম না। স্থানীয় মাছুম হাওলাদার বলেন, স্থানীয় কয়েকজন যুবক রড চুরি করে হিলটন মন্ডলের বাড়ি রেখেছে জানতে পেরে, হিলটন মন্ডলের বাড়ি থেকে রডগুলো উদ্ধার করি এবং ছাইট ম্যানেজার নাজমুল ইসলাম কাছে হস্তান্তর করা হয়।
ম্যানেজার নাজমুল জানান, ব্রীজের রড চুরি হয়েছে আমরা চুরি হওয়া রড হিলটন মন্ডলের বাড়ি থেকে উদ্ধার করেছি, চুরি হওয়া রড পাওয়ায় থানায় কোন অভিযোগ দায়ের করেনি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো.কামরুল হাসান জানান, এবিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান হিলটন মন্ডল সহ তাঁর একটি চোরের সংবদ্ধ দল রয়েছে, প্রায় সময়ই সাতলা বিভিন্ন বাড়ি ঘর চুরি হয়ে থাকে।
এইচকেআর