ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news

 মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল বেতারের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানমালা

 মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল বেতারের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানমালা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।  দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ বেতার বরিশাল আয়োজন করেছে দিনব্যাপী নানা অনুষ্ঠান।

বুধবার বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো বেতার বরিশাল আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তীতে বলা হয়, আযোজিত অনুষ্ঠান মালায় থাকছে আলোচনা/সাক্ষাৎকার, গীতিনকশা, কবিতা আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান ইত্যাদি। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ০৭:৪৫ মিনিটে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান ‘আমি বিজয় দেখেছি’ ; সকাল ০৯:৪৫ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘বিজয় নিশান’ ; সকাল ১০:০৫ মিনিটে বিজয়ের গান ; সকাল ১০:২০ মিনিটে শিশু-কিশারদের অংশগ্রহণে গীতিনকশা ‘গাহি বিজয়ের গান’ ; বিকেল ০৪:০৫ মিনিটে গীতিনকশা ‘হৃদয়ে বাংলাদেশ’ ; বিকেল ০৪:৩৫ মিনিটে আলোচনা অনুষ্ঠান ‘বিজয়ের চেতনায় দেশ গঠন’ ; বিকেল ০৫:৩০ মিনিটে কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘বিজয়ের হাসি’ ; বিকেল ০৫:৪৫ মিনিটে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘মার্চ থেকে ডিসেম্বর ’৭১’ ; সন্ধ্যে ০৬:৩০মিনিটে জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত সম্পাদকীয় অবলম্বনে উদ্ধৃতাংশ পাঠের অনুষ্ঠান ‘সম্পাদকীয়’ ; রাত ০৯:০৫ মিনিটে বাংলাদেশ বেতারের ৮৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠান ‘অহংকারের বাংলাদেশ বেতার এবং মহান বিজয়’ ; রাত ১০:০০ মিনিটে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বরিশালের পরিবেশনায় গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান ‘স্বপ্ন জয়ের গান’ ; রাত ১০:৩০ মিনিটে বিশেষ ‘বেতার বিবরণী’ ; রাত ১০:৪৫ মিনিটে মহান বিজয় দিবস উপলক্ষ্যে জারী গান। 

অনুষ্ঠান শোনা যাবে মিডিয়াম ওয়েভ ১২৮৭ কিলোহার্জ, এফ এম ১০৫.২ মেগাহার্জ এবং Bangladesh Betar App এর মাধ্যমে। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন