'প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকল জমি চাষাবাদের আওতায় আনতে হবে'

বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এক ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবে না। সকল অনাবাদী জমি আবাদের আওতায় আনতে হবে। এ বিষয়ে কৃষি অফিসের নিরলস প্রচেষ্টা অব্যহত রয়েছে। সরকার কৃষি পন্যের উপর সবচেয়ে বেশি ভর্তুকি দিয়ে আসছে। বর্তমান সরকার প্রণোদনা সহায়তা দিয়ে কৃষি ও কৃষকদের পাশে সর্বদা রয়েছে। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারনে সারা পৃথিবীজুরে খাদ্য সংকট দেখা দিয়েছে। সে তুলনায় আমাদের দেশ এখনও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রয়েছে।
আগামীতে যেন খাদ্য সংকটে পরতে না হয় সেই জন্য এখন থেকেই আমাদের অনাবাদী জমি চাষের আওতায় আনতে হবে'। মঙ্গলবার সকালে রহমতপুর ইউনিয়নের ২ শত কৃষকের মাঝে উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউপি চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন এর সভাপতিত্বে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহ মো. আরিফুল ইসলাম, কৃষক লীগ সভাপতি মোফিজুর রহমান পিন্টু সিকদার, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সিকদার, উপসহকারী কৃষি কর্মকর্তা তারিকুল ইসলাম, রাইসুল ইসলাম ওমর প্রমুখ।
এইচকেআর