ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • উপকূলে নারী শিক্ষা বিস্তারে ’জয়িতা’ সন্মাননা পেলেন অধ্যক্ষ ফাতেমা আক্তার 

     উপকূলে নারী শিক্ষা বিস্তারে ’জয়িতা’ সন্মাননা পেলেন অধ্যক্ষ ফাতেমা আক্তার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় শিক্ষা বিস্তারে অনন্য অবদানে ’জয়িতা’ সন্মাননা পেলেন আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা। 

    ’জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ কার্যক্রম এর আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তর তাকে এ সন্মাননা প্রদান করেন।
    আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ৯ ডিসেম্বর কলাপাড়া উপজেলা পরিষদ দরবার হলে উপকূলে শিক্ষা বিস্তারে অনন্য অবদান রাখায় শিক্ষা ক্যাটাগরিতে মহিলা বিষয়ক অধিদপ্তর তাকে ’জয়িতা’ সন্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করেন। 

    এছাড়া অর্থনৈতিক ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী ক্ষুদ্র নারী উদ্যোক্তা জান্নাত আরা মিলি, সমাজ সেবায় নিউ নিউ খেইন, সফল জননী অনিতা রানী এবং নির্যাতনের বিভীষিকা নারী ক্যাটাগরিতে সন্মাননা ক্রেষ্ট ও সনদ দেয়া হয় সাহসী নারী পায়েল হাওলাদারকে। জয়িতা অধ্যক্ষ অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা বলেন, ’এ সন্মাননা উপকূলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমার নিরলস চেষ্টা আরও জাগ্রত করে তুলবে। 

    আমি উপকূলের নারীদের স্বাবলম্বী করে তুলতে শিক্ষা ক্ষেত্রে নারীদের অংশগ্রহন নিশ্চিতে কাজ করছি।’ জয়িতা জান্নাত আরা মিলি বলেন, ’এ সন্মাননা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি মানসম্মত হোমমইড খাবার তৈরি করে কাষ্টমারের অর্ডার অনুযায়ী ঠিকানায় পৌঁছে দেই। এতে আমার পরিবারে স্বচ্ছলতা ফিরে এসেছে। ’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ