ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে আওয়ামী লীগের নতুন কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন

বরিশালে আওয়ামী লীগের নতুন কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। 

সোমবার বিকাল ৩টায় নগরীর সদর রোডের সিটি কলেজের পাশে নামফলক উন্মোচন ও দোয়া মোনাজাত করে নিজস্ব কার্যালয়ের  ভিত্তি প্রস্তর স্থাপন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বরিশাল চেম্বার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ অন্যান্যরা। এতদিন জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যক্রম চলতো সিটি করপোরেশনের ভাড়া ভবনে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন