বরিশালে কৃষক ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির উদ্যোগে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অুনষ্ঠিত হয়।
জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির জেলা কমিটির সভাপতি অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস ছত্তার, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নিমাই মন্ডল, কেন্দ্রীয় সদস্য উপাধক্ষ হারুর-অর রশিদ, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকন ও অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈসহ অন্যান্যরা। সমাবেশ শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এইচকেআর