ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news

স্বাধীনতা রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

স্বাধীনতা রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের উজিরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সনদ ও স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে। 

রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবর্ত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী) ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ। 

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধ করেছেন। সেই স্বাধীনতা রক্ষা করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, আর তার সুযোগ্য কন্যা দিয়েছেন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে যাকে নৌকার মনোনয়ন দেওয়া হবে, তাকে বিজয় করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

অন্যদের মধ্যে বক্তব্য দেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম তালুকদার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ সরদার, উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারি, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন প্রমুখ। 

সভা শেষে সকল মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। এর আগে তিনি উজিরপুর বন্দরে উপজেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন আবুল হাসনাত আব্দুল্লাহ। 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন