ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • লালমোহনে ডিজিটাল উদ্ভাবনী মেলা

    লালমোহনে ডিজিটাল উদ্ভাবনী মেলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানে ভোলার লালমোহনে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, নারী উদ্যোক্তা ও ইউনিয়ন ডিজিটাল সেবা কার্যালয় অংশগ্রহণ করে। 

    সকালে উদ্ভাবনী মেলা উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে  এসময় ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন, ওসি মাহাবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার রবিউল আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

    দিনব্যাপী এই মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও ও অনান্য প্রতিষ্ঠান মিলিয়ে মোট ১০টি স্টল অংশগ্রহণ করে। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় স্টলগুলোতে ডিজিটাল সেবাসমূহ,পরিকল্পনা ও অগ্রগতী বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ