বাবুগঞ্জে আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র জন্মদিন পালিত

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহবায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির ৭৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির ৭৮তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলালের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলালের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদের সঞ্চালনায় জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিনুল ইসলাম সিকদার, সহ-সভাপতি কামাল চিশতি,সাংগঠনিক সম্পাদক মো. আবু সুফিয়ান, দেহেরগতি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান হিমু খান, চাদপাশা ইউনিয়ন চেয়ারম্যান দেলোয়ার রাঢ়ী, মাধবপাশা ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, মাধবপাশা ইউপির সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন হাওলাদার, উপজেলা যুবলীগ সম্পাদক মাসুদ করিম লাবু,আওয়ামী লীগের সদস্য মো. গোলাম কিবরিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে হাসানাত আব্দুল্লাহর প্রয়াত সহধর্মিণী শহীদ সাহান আরা বেগমের আত্মার শান্তি কামনা এবং জননেতা আবুল হাসানাত আব্দুল্লাহর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এইচকেআর