ঢাকা মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

গৌরনদীতে দুর্নীতি বিরোধী শপথ

গৌরনদীতে দুর্নীতি বিরোধী শপথ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

“দুর্নীতির করাল গ্রাস জাতির জন্য সর্বনাশ, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২ উপলক্ষে বরিশালের গৌরনদীতে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। 

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শুক্রবার সকালে উপজেলা চত্বরে মানববন্ধন শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।  

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহে আলম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফিরোজ ফোরকান আহম্মেদ প্রমূখ। শেষে অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ