ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • তজুমদ্দিনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

    তজুমদ্দিনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী সেবা সংস্থার অংশ গ্রহণে ভোলার তজুমদ্দিনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। 

    দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্ত্বরে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইউসুফ ইঞ্জিনিয়ারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগম। 

    অন্যান্যের মধ্যে বক্তৃতা আ'লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শিলা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক রফিক সাদী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুন্নবী, পল্লীসেবা সংস্থার প্রোগ্রাম কো-অডিনেটর পরিতোষ বড়ুয়া, অডিট অফিসার তরুন কুমার দাস, একাউন্ট্যান্ট সবুজ চন্দ্র দাস, সাংবাদিক মহিবুল্যাহ ফিরোজ প্রমুখ। 

    অনুষ্ঠানে বক্তারা বলেন, দূর্ণীতি একটি দেশ, একটি জাতি এমনকি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়। তাই আজ থেকে আমাদের শপত হোক আমরাও দুর্নীতি করবো না এবং অন্যকেও দুর্নীতি করতে দিবো না। দুর্নীতিকে প্রতিরোধ করে বাংলাদেশটাকে এগিয়ে নিতে হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ