ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • নয়াপল্টনে বিএনপির কর্মী নিহতের ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতের উদ্বেগ

    নয়াপল্টনে বিএনপির কর্মী নিহতের ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতের উদ্বেগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নয়াপল্টনে বিএনপির সমাবেশে নিহত ও আহতের ঘটনায় সমবেদনা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।  এছাড়া ঢাকায় ভয়ভীতি ও রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

    বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এক বার্তায় তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

    মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস এক বার্তায় বলেন, বুধবার ঢাকায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মার্কিন দূতাবাস। আমরা ঢাকায় ভয়ভীতি ও রাজনৈতিক সহিংসতার প্রতিবেদনে উদ্বিগ্ন। আমরা আইনের শাসনকে সম্মান করা এবং সহিংসতা, হয়রানি, ও ভয়ভীতি দেখানো থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।

    পিটার হাস বলেন, আমরা সরকারি কর্তৃপক্ষকে সহিংসতার এই প্রতিবেদনগুলো তদন্ত, মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে উত্সাহিত করি।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ