ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বরগুনায় ডেঙ্গুতে মারা গেলেন উপজেলা পরিষদের সিএ

    বরগুনায় ডেঙ্গুতে মারা গেলেন উপজেলা পরিষদের সিএ
    মোসা. সিরাজুম মনিরা। ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু আক্রান্ত হয়ে উপজেলা পরিষদের চিফ অ্যাসিস্ট্যান্ট (সিএ) মোসা. সিরাজুম মনিরা (৩৩) মারা গেছেন।

    শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে তিনি মারা যান।

    বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।

    সিরাজুম মনিরা পাথরঘাটা সদর ইউনিয়নের হোগলাপাশা গ্রামের সিরাজুল মুন্সির মেয়ে ও সদর ইউনিয়নের পদ্মা গ্রামের মনির মিয়ার স্ত্রী। তার ১০ বছরের একটি ছেলে ও ৬ বছরের একটি মেয়ে রয়েছে।

    মৃতের ভাইগ্না মনিরুজ্জামান জানান, মনিরা শুক্রবার প্রচণ্ড জ্বর নিয়ে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। শনিবার সকালে তার অবস্থা গুরুতর দেখে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বরিশাল যাওয়ার পথে তিনি মারা যান।

    জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে বরগুনা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বর্তমানে বরগুনা জেলায় মোট ২ হাজার ৭৭৯ জন ডেঙ্গু আক্রান্ত রয়েছে। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। এর মধ্যে পাথরঘাটায় দুজনের মৃত্যু হয়েছে।

    এ বিষয়ে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, গত মঙ্গলবার থেকে তিনি জ্বরে আক্রান্ত। শুক্রবার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার জন্য আসেন। তার অবস্থা গুরুতর দেখে শনিবার সকালে বরিশাল রেফার করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ