ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • গলাচিপায় অবিস্ফোরিত ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, গ্রেফতার ১

     গলাচিপায় অবিস্ফোরিত ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, গ্রেফতার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গলাচিপা আওয়ামী লীগ অফিস সংলগ্ন সদর ভূমি অফিসের পুকুর ঘাটে তিনটি  ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা ঘনাস্থল থেকে পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। 

    এসময় দুর্বৃত্তরা ঘটনাস্থলে অবিস্ফোরিত ৪টি ককটেল ও ৩টি পেট্রোল বোমা ফেলে রেখে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিস্ফোরক উদ্ধার করে নিস্ক্রিয় করে নিয়ে যায়। 

    ঘটনাটি ঘটেছৈ বুধবার রাত পৌনে দশটার দিকে গলাচিপা পৌরএলাকায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন এএসপি (গলাচিপা সার্কেল) মো. মোর্শেদ তোহা ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।


    এদিকে এ ঘটনায় গলাচিপা থানায় বৃহস্পতিবার অজ্ঞাত ৩০-৩৫ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় চিকনিকান্দি ইউনিয়নের যুবদলের কর্মী মাসুদ রানাকে গ্রেফতার দেখানো হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেন গলাচিপা থানার অফিসার ইন চার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ। 

    কক্টেল বিস্ফোরণের বিষয়ে গলাচিপা সদর ইউপি ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. মিলন মিয়া বলেন, বুধবার রাত পৌনে দশটার দিকে অফিসে কাজ করছিলাম। এসময় পুকুর ঘাটে বিকট আওয়াজ হয়। প্রথম ভাবছি বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণ হয়। পরে বুঝতে পারি অন্য কোন ঘটনা। এর পর পুলিশ ঘটনাস্থলে আসলে জানতে পারি এখানে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। 

    এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ বলেন, আমরা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। 

    গলাচিপা সদর ভূমি অফিসের পুকুর ঘাটের কাছে অবিস্ফোরিত ৪টি ককটেল ও ৩টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। এর আগে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিছেন। এ ঘটনায়  জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। অধিকতর তদন্তের পর বিস্তারিত বলা যাবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ