বরিশাল মুক্ত দিবসে বধ্যভূমিতে বিএমপি’র শ্রদ্ধা

৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে সকাল ৯ টায় বধ্যভূমি টর্চারসেলের শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (বিএমপি ) মো. সাইফুল ইসলাম বিপিএম-বার ।
এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স সঞ্জয় কুমার কুণ্ডু, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার ডিবি মাে. জুলফিকার আলী হায়দার, উপ পুলিশ কমিশনার দক্ষিণ মাে. আলী আশরাফ ভুঞা, বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন খান মুহাম্মদ আবু নাসের সহ বিএমপির শীর্ষ কর্মকর্তা বৃন্দ।
এইচকেআর