ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, গণগ্রেফতার ও গুলিতে একজন নিহতের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা (দক্ষিণ) বিএনপির যৌথ উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শাহ আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান, সদস্য সাইফুল আহসান বিপু, জেলা (দক্ষিণ) বিএনপির সাবেক সদস্য সচিব আক্তার হোসেন মেবুল ও মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতন সহ অন্যান্যরা। 

সমাবেশে বক্তারা বলেন, আগামী ১০ ডিসেম্বরের গণসমাবেশ বাধাগ্রস্থ করতে কেন্দ্রীয় বিএনপির কার্যালয় পরিকল্পিত হামলা চালানো হয়েছে। বক্তারা ওই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

বিএনপির বিএনপির সমাবেশকে ঘিরে সদর রোডসহ আশপাশ এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন