ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত জংগলপট্টি গ্রামে পুকুরের পানিতে ডুবে মিদুল (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। মিদুল ওই গ্রামের সালাউদ্দিন মাঝির ছেলে।  

মৃতের পরিবার জানায়, সকালে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায় মিদুল। পরে বাড়িতে শিশুটিকে না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে পুকুরটি থেকে ভাসমান অবস্থায় মিদৃলকে নিথরাবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন