বরিশাল জেলা ও মহানগর আ. লীগের বিশেষ বর্ধিত সভা ১২ ডিসেম্বর

বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আগামী ১২ ডিসেম্বর ২০২২ সোমবার বেলা ১১টায় বরিশাল ক্লাব মিলনায়াতনে অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়ার সদস্য,বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি, আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
সভায় বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা ও মহানগর শাখার কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ, জেলার সকল উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, দলীয় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ, সিটি কর্পোরেশনের দলীয় কাউন্সিলরগন, পৌরসভার দলীয় মেয়রগন এবং জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকগণ যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড তালুকদার মো. ইউনুস।
এইচকেআর