ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news

আবুল হাসানাত আব্দুল্লাহ'র সাথে বানারীপাড়ার ইউএনও-ওসির সৌজন্য সাক্ষাত 

 আবুল হাসানাত আব্দুল্লাহ'র সাথে বানারীপাড়ার ইউএনও-ওসির সৌজন্য সাক্ষাত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বানারীপাড়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বঙ্গবন্ধুর ভাগ্নে মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সদস্য ও বরিশাল জেলা শাখার  সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ এমপির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। 

মঙ্গলবার রাত ৮টায় তাঁর সঙ্গে আগৈলঝাড়া উপজেলার সেরালস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাত করে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন তারা । 

এসময় জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও  উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক, উজিরপুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন