ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

    ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাথিং চার্জ কমানোর দাবিতে ভোলা-লক্ষ্মীপুর রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে লঞ্চ মালিক সমিতি।

    বুধবার (৭ ডিসেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেন তাঁরা।

    এতে ভোলার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
    ভোলার ইলিশা ঘাট এবং লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাট থেকে ছেড়ে যায়নি কোনো লঞ্চ।

    এদিকে আগে থেকে কোনো ঘোষণা ছাড়া হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ায় বিড়ম্বনায় পড়েছেন এ অঞ্চলের যাত্রীরা। তবে কেউ কেউ আবার বিকল্প ব্যবস্থায় ছোট ছোট ট্রলারে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

    ভোলা ও লক্ষ্মীপুর উভয় ঘাটে বাথিং চার্জ বাড়িয়ে দেওয়ায় ক্ষুদ্ধ লঞ্চ মালিকরা লোকসানের আশঙ্কায় লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ রাখবেন বলে জানান তাঁরা।

    লঞ্চ মালিক সমিতির পরিচালক কাজী অহিদুজ্জামান জানান, তেলের দাম বাড়ায় লঞ্চ মালিকরা লোকসানের মুখে পড়েছেন। এরই মধ্যে হঠাৎ করে বাথিং চার্জ বাড়িয়ে দিয়েছে ইজারাদাররা। বার বার চার্জ কমানোর কথা বলা হলেও তারা কমায়নি, তাই আমরা বাধ্য হয়ে লঞ্চ চলাচল বন্ধ রেখেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

    তবে এ অভিযোগ অস্বীকার করে ইলিশা ঘাটের ইজারাদার সোরওয়ার্দি মাস্টার বলেন, আমরা কোনো চার্জ বাড়াইনি, হয়ত অন্য ঘাটে কোনো সমস্যা হয়েছে, তাই তারা লঞ্চ চলাচল বন্ধ রেখেছে।

    ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক (বিআইডব্লটিএ) মো. শহিদুজ্জামান বলেন, ইজারাদার ও লঞ্চ মালিকদের সঙ্গে বিশৃঙ্খলা হয়েছে শুনেছি। সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ২টি লঞ্চ ছেড়ে গেছে।

    ভোলার ইলিশা, বরিশাল লক্ষ্মীপুর রুটে প্রতিদিন ১৩-১৫টি লঞ্চ চলাচল করে। কিন্তু চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ