ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মিথ্যাচর ছাড়া বিএনপির রাজনৈতিক কোনো ভিত্তি নেই: জ্যাকব

    মিথ্যাচর ছাড়া বিএনপির রাজনৈতিক কোনো ভিত্তি নেই: জ্যাকব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, বিএনপির সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্র মোকাবেলায় যুবলীগই যথেষ্ট। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অগ্নি সন্ত্রাসীদল আন্দোলন সমাবেশের নামে কোনো অরাজকতা সৃষ্টি করলে সারাদেশের যুবলীগ তাদের প্রতিহত করবে।

    মঙ্গলবার বিকাল ৪ টায় ভোলার চরফ্যাশন টিবি স্কুল মাঠে যুবলীগের ৫০ বছরপূর্তি ও সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, মিথ্যাচর ছাড়া বিএনপির রাজনৈতিক কোনো ভিত্তি নেই। তারা ক্ষমতায় আসলে আবারও দেশ পিছিয়ে যাবে। ক্ষমতার ১৪ বছরে আওয়ামী লীগ সারাদেশে অবিস্মরণীয় উন্নয়ন করেছে। বাংলার জনগণ সরকারের ধারাবাহিক  উন্নয়নের গতি থামতে দিবে না। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে উন্নয়ন হবে দুর্বার গতিতে। 
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ