ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • নাশকতা মামলায় বরগুনায় ছাত্রদলের ২ নেতা গ্রেফতার

    নাশকতা মামলায় বরগুনায় ছাত্রদলের ২ নেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাশকতা মামলায় বরগুনা জেলা ছাত্রদলের সভাপতিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

    ওসি জানান, সোমবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে বরগুনা শহরে অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন প্রিন্সকে গ্রেফতার করা হয়।

    এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলম ফারুক মোল্লা বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ সরকার সারাদেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিচ্ছে। এরই ধারাবাহিকতায় বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন প্রিন্সকে গ্রেফতার করছে আওয়ামী পুলিশ।

    বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী বলেন, চলতি বছর পুলিশের করা একটি নাশকতা মামলায় দীর্ঘদিন পলাতক থাকা দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাদের কারাগারে পাঠানো হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ