ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • পাথরঘাটায় ১৪ জন হাফেজকে পাগড়ি দিয়ে সম্মাননা

    পাথরঘাটায় ১৪ জন হাফেজকে পাগড়ি দিয়ে সম্মাননা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় মাছেরখাল হাফেজি মাদরাসা থেকে কুরআনের হেফজ সম্পন্ন করায় ১৪ জনকে পাগড়ি দিয়ে সম্মাননা করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মাছেরখাল হাফেজি মাদরাসার মিলনায়তনে এ পাগড়ি প্রদান করা হয়।

    এ সময় মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ ২৫ জনকে পুরস্কৃত করা হয়।

    মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. রফিকুল ইসলাম দুলালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রবীণ আলেম মাওলানা আব্দুস সোবহান, পাথরঘাটা কলেজের সহকারী অধ্যাপক মো. আমিনুল হক, পাথরঘাটা সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার মুদাররেস মো. ইয়াসিন নেগাবান, মাছেখাল ক্যাডেট মাদরাসার প্রধান শিক্ষক মো. ওমর ফারুক প্রমুখ।

    রফিকুল ইসলাম দুলাল জানান, ২০০৩ সাল থেকে সুনামের সাথে মাছেরখাল হাফেজি মাদরাসাটি পরিচালনা করে আসেছি। গত ১৫ বছর ধরে এই মাদরাসা থেকে ১৭০ জন সুনামের সাথে কুরআনের হাফেজ হয়েছেন। এই মাদরাসাটি আমার না, মাদরাসাটি সকলের, তাই আমি সকল স্তরের মানুষের কাছে এই মাদরাসাটি পরিচালনার জন্য সহযোগিতা কামনা করছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ