উজিরপুরে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

উজিরপুর উপজেলা পরিষদের উদ্যোগে রাজস্ব তহবিলের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল তৈরীর ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ম্যুরালের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, আওয়ামী লীগ নেতা আনিচুর রহমান নয়ন, যুবলীগ নেতা বাবুল সিকদার ও মনু মিয়া প্রমূখ। এ সময় দেশ ও জাতির কল্যানে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এইচকেআর