বিএমপি'র মাসিক অপরাধ পর্যালোচনা সভা

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)'র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ মো. সাইফুল ইসলাম, বিপিএম-(বার )।
সভার শুরুতেই সভাপতি বিগত মাসের অর্থাৎ নভেম্বর মাসের খাতওয়ারী অপরাধ চিত্র বা অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক খাতওয়ারী অপরাধ চিত্র বা বিবরণীর পর্যালোচনা করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন বিএমপি কমিশনার।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস/প্রসিকিউশন রাসেল, পিপিএম-সেবার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার ডিবি মাে. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার উত্তর মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার মাে. আলী আশরাফ ভুঞা, বিপিএম-(বার), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এস এম তানভীর আরাফাত পিপিএম-(বার), উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন খান মুহাম্মদ আবু নাসের সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।
এইচকেআর