ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে: তোফায়েল আহমেদ

    ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে: তোফায়েল আহমেদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে আওয়ামী লীগের শক্তিশালী দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

    সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তোফায়েল আহমেদ বলেন, এক বছর পরে সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে দক্ষতার সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে, ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে।

    সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম নকীব প্রমুখ বক্তব্য দেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ