ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

শিকারপুর বন্দরে ডাকাতির ঘটনায় মামলা 

শিকারপুর বন্দরে ডাকাতির ঘটনায় মামলা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের উজিরপুরের শিকারপুর বন্দরে চারটি ব্যবসা প্রতিষ্ঠানে শনিবার (০৩ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছে এজেন্ট ব্যাংক এশিয়ার স্বত্তাধীকারী জহিরুল ইসলাম। রবিবার রাতে উজিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন তিনি। 

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ কামরুল হাসান মামলার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতি না অজ্ঞাত ব্যাক্তিদের নামে চুরি মামলা দায়ের করেছে ভুক্তভোগিরা। তদন্ত করে দোষিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। 

মামলার বাদী এজেন্ট ব্যাংক এশিয়ার স্বত্তাধীকারী জহিরুল ইসলাম বলেন, শনিবার গভীর রাতে আগ্নেয় ও ধারালো অস্ত্রে সজ্জিত ডাকাত দল বন্দরে প্রবেশ করে। পরে নিরাপত্তা প্রহরী ও পথচারী অন্তত ৯ জনকে বন্দরে বেঁধে রাখে। তারপর অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে তালা কেটে ডাকাতরা ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠান, কনিকা, রিয়া ও আহম্মেদ জুয়েলার্সে প্রবেশ করে মালামাল এবং স্বর্নালংকার লুট করেছে। পরে বন্দরের রুপালী ব্যাংকের শাখায় হানা দেয়। তখন ব্যাংকের মধ্যে থাকা নিরাপত্তা প্রহরী মেহেদির ডাক চিৎকার ও পুলিশকে খবর দিলে বাজারের আশে-পাশের লোকজন এসে পড়লে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা করেছি। তবে পুলিশ বলছে এটা চুরি তাই চুরি মামলা হিসাবে এজাহার দায়ের করা হয়েছে। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ