ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ভোলায় দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে মানববন্ধন

    ভোলায় দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত।

    বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) ভোলা জেলা শাখা আয়োজন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

    আজ সকালে ভোলা প্রেসক্লাব এর সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    এসময় বক্তারা দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবি তুলে ধরেন- 

    ১। জাত- পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত 'বৈষম্য বিলোপ আইন 'দ্রুত প্রণয়ন করতে হবে। ২। জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচি'র বরাদ্দ বাড়ানো।

    ৩। পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুকি বিশেষ বিবেচনা এনে তাদের সুরক্ষার সকল উপকরণ সরবারহ করা।

    ৪। জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা। 

    ৫। সকল মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর সবার জন্য আবাসনের ব্যবস্থা করা। 

    ৬। সকল ধরনের সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করতে করা,

    ৭। সরকারি বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তি কোটা প্রবর্তন করা।

    ৮ । দলিত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধকল্পে কার্যকরী উদ্যেগ গ্রহন এবং এই জনগোষ্ঠীর ছাত্র -ছাত্রীদের বিশেষ উপবৃত্তির পরিমান বৃদ্ধি করা।

    মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) ভোলা জেলা শাখা সভাপতি চন্দ্র মোহন ছিডু, বিডিইআরএম ভোলা জেলা শাখা সাধারণ সম্পাদক স্বপন কুমার দে, বিডিইআরএম ভোলা জেলা সাংগঠনিক সম্পাদক জীবন চন্দ্র দে, সদর উপজেলা সভাপতি রনজিত চন্দ্র সহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দরা। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ