ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • আমতলীতে মিথ্যা মামলা করায় বাদীর ১৫ দিনের কারাদণ্ড 

    আমতলীতে মিথ্যা মামলা করায় বাদীর ১৫ দিনের কারাদণ্ড 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জমি ক্রয়ের জন্য ভূয়া দলিল রেজিষ্ট্রি করেছে বলে একটি মিথ্যা মামলা দায়ের করেন বাদী আব্দুর রশিদ। আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে উক্ত মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদীকে বিজ্ঞ বিচারক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।    

    আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার ৪২নং বড় নিশানবাড়িয়া মৌজার, এসএ ১৯৪, ১৯৫, ১৯৬নং খতিয়ানে ৩০টি দাগ উল্লেখ করে জমি বিক্রয়ের জন্য আসামি ক্বারী আব্দুর রাজ্জাক, সিদ্দিকুর রহমান ও আব্দুল হক সর্ব সাং ছোট আমখোলা, তালতলী, বরগুনা ভূয়া দলিল রেজিষ্ট্রি করেছে। বাদী ২০২০ সালে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সি.আর ৪৮৫নং ও ৪২০ ধারায় একটি মামলা দায়ের করেন। 

    ঐ মামলায় বাদীর উল্লেখিত বিষয়টি মিথ্যা প্রমানিত হওয়ায় আজ ৫ ডিসেম্বর বাদী আব্দুর রশিদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে বরগুনাা জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক আরিফুর রহমান। 

    আসামি পক্ষের আইনজীবি অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস বলেন, আমার মক্কেলদের বিরুদ্ধে মামলার বিষয়টি মিথ্যা প্রমানিত হওয়ায়  আদালতের বিজ্ঞ বিচারক  বাদীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। আদালতের  এই রায়ে আমরা খুশি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ