ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে আবা‌সিক হো‌টেল থে‌কে জাহাজ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালে আবা‌সিক হো‌টেল থে‌কে জাহাজ শ্রমিকের লাশ উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীর এক‌টি আবাসিক হোটেল থেকে এক জাহাজ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত শ্রমিক উজিরপুর উপজেলার হাবিবপুর এলাকার কাসেম মৃধার ছেলে হৃদয় মৃধা (২৩)। তিনি একটি লাইটার জাহাজের লস্কর ছিলেন।

বরিশাল কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) আরাফাত হাসান বলেন, রোববার দুপু‌রে লঞ্চঘাট সংলগ্ন রোজ হ্যাভেন আবাসিক হোটেলে একটি আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। মর‌দেহ‌টি জানালার গ্রী‌লের সা‌থে ঝু‌লে ছি‌লো। 

তিনি আরো বলেন, মৃত ওই ব্যক্তি শ‌নিবার রোজ হ্যাভেন হোটেলে উঠেছিলো এবং রোববার সকাল থে‌কে তাঁর রুমে কোনো সাড়াশব্দ না পেয়ে থানা পুলিশে খবর দেয় হো‌টেল কর্তৃপক্ষ। প্রাথমিক ভাবে ধারনা করা হ‌চ্ছে তিনি আত্মহত্যা করেছেন। 

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ