ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বরগুনায় মাদক বিরোধী সচেতনতা সভা 

    বরগুনায় মাদক বিরোধী সচেতনতা সভা 
    প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখছেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা জেলা পুলিশের আয়োজনে মাদক বিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বরগুনার পুলিশ সুপার মো. আবদুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান। সভায় হতাশা ব্যক্ত করেছেন বক্তারা। মাদক বিরোধী কাযক্রম ঝিমিয়ে পড়া সহ মাদক ব্যবসায়ীদের জামিন হবার কারনে মাদকে ব্যবহার ক্রমেই বাড়ছে বলে আলোচনায় উঠে আসে। জেলা পুলিশকে আরও দৃশ্যমান পদক্ষেপ গ্রহনের আহবান জানানো হয়েছে। 

    বরগুনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাফর হোসেন তাঁর বক্তব্যে বলেন, আমরা দশ বছর আগেও মাদক বিরোধী যে বক্তব্য রেখেছি এবং শুনেছি এখনও তাই শুনছি । আমাদেরকে মাদকমুক্ত করতে কি আরও যুগের পর যুগ অপেক্ষা করতে হবে। আমি হতাশ আদৌ মাদকমুক্ত করা সম্ভব হবে কিনা আমার সন্তানের ভবিষ্যত কি হবে। একজন ব্যক্তির মোবাইল ফোন উদ্ধার করেছিল বরগুনা থানা পুলিশ কিন্তু মোবাইল ফোন দেয়ার পরে  চোর কে সে বিষয়ে প্রশ্ন করতে নিষেধ করে পুলিশ । এই অবস্থার পরিত্রান দরকার। পৌর কমিউনিটি পুলিশের সভাপতি সুখরঞ্জন শীল বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান সভা সমাবেশ ঝিমিয়ে পড়েছে, আপনারা সাথে থাকলে আমরা আরও তৎপর হতে পারবো। 

    বরগুনার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ভুবন চন্দ্র বলেন, পুলিশকে মাদক মামলায় আটকের সাথে যে প্রতিবেদন দেয়া হয় তাঁর পরিবর্তন দরকার এজন্য অনেক আসামির জামিন হচ্ছে। 

    বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন, আমি হতাশ নই, আমাদের চেষ্টা করতে হবে। শয়তানের সাথে না থেকে ভালোর সাথে থাকতে হবে। বিচার বিভাগের কাছে যেতে হবে তাদের বোঝাতে হবে । তাদের কারও সন্তান যদি মাদকাসক্ত হতো তাহলে তাঁরা বুঝতো আইনের মারপ্যাচে যেন তাদের জামিন না হয়। 

    সভায় আরও বক্তব্য রাখেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলঅ পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, সাবেক মেয়র অ্যাডভোকেট শাহজাহান মিয়া, মুক্তযোদ্ধা আব্দুল মোতালেব মৃধা, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া প্রমুখ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ