বরিশালে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

বরিশালে আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থকেরা মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। শনিবার বিকেল ৪টায় বরিশাল নগরের বগুড়ারোড সংলগ্ন বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরের ত্রিশগোডাউন এলাকায় গিয়ে শেষ হয়। আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরে দলটির কয়েক হাজার সমর্থক এতে অংশ নেন। এ সময় আর্জেন্টিনার অনান্য সমর্থকরা শোভাযাত্রাকে স্বাগত জানান।
শোভাযাত্রার আর্জেন্টিনার সমর্থকরা জানান, ‘ফুটবল বিশ্বকাপ এলেই আমরা সবাই উজ্জীবিত হই। বাংলাদেশে ফুটবল দল আর্জেন্টিনার বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে। ‘আর্জেন্টিনার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ থেকে আমরা এই শোভাযাত্রার আয়োজন করেছি। আমরা আনন্দ করার জন্য একত্র হয়েছি। ফুটবলের জাদুকর লিওনেল মেসির হাতে বিশ্বকাপের চ্যাম্পিয়ন ট্রফি উঠবে বলে আশা করছি।
শোভাযাত্রায় অংশ নেওয়া কলেজ ছাত্র রিয়াজুল ইসলাম বলেন রাত ১টায় আর্জেন্টিনার খেলা। আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় দল সেমিফাইনাল খেলবে এবং আমরাই বিশ্বকাপ জয় করবো।
তিনি বলেন, আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে নিয়ে সবার সঙ্গে যোগাযোগ করে এই আনন্দ শোভাযাত্রা ও মিছিলের আয়োজন করেছেন। ‘ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় মেসি আর্জেন্টিনার প্রাণ। ফুটবল মানে মেসি। চ্যাম্পিয়ন ট্রফি মেসি হাতে নেবেন, এমনটাই দেখতে চাই।’
এবার কাতারে অনুষ্ঠিত ফিফা ফুটবল বিশ্বকাপ নিয়ে বরিশালের বিভিন্ন ফুটবল দলের সমর্থকদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। বিভিন্ন বাসাবাড়ির ছাদে, রাস্তার পাশে টানানো হয়েছে প্রিয় দলের পতাকা। প্রিয় দলের পতাকার আদলে করা হয়েছে বাড়ির রং। কার চেয়ে কে বড় পতাকা টানাবে, এই প্রতিযোগিতাও শুরু হয়েছে। শহরের দোকানগুলোতে চলছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানিসহ বিভিন্ন দলের পতাকা বিক্রির ধুম।
এদিকে রাত ১ টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার । নকআউট পর্বের এই খেলা দেখতে বরিশাল নগরের বিভিন্ন অলিতে গলিতে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছে স্থানীয় যুবসমাজ। পাশাপাশি খিচুরির আয়োজন করা হয়েছে।
এএজে