জাতীয় পার্টি ও জাতীয় যুব সংহতি ১০নম্বর ওয়ার্ডের যৌথ সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় পার্টি ও জাতীয় যুব সংহতি বরিশাল মহানগর ১০ নম্বর ওয়ার্ডের যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টায় নগরের কেডিসি বাস্তুুহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি বরিশাল মহানগর কমিটির আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ্যাডভোকেট এম এ জলিল, মহানগর কমিটির যুগ্ন আহবায়ক আক্তার রহমান সফরু, যুগ্ন আহবায়ক মো. রফিকুল ইসলাম গফুর, যুগ্ন আহবায়ক মোশের্দ ফোরকান তালুকদার, জেলা কমিটির যুগ্ন আহবায়ক মজুরুল আলম খোকন, মহানগর কমিটির সদস্য সচিব কামরুজ্জামান কামাল চৌধুরী, জেলা কমিটির যুগ্ন আহবায়ক মো. নজরুল ইসলাম হেমায়েত, যুগ্ন আহবায়ক মাস্টার আঃ আলীম, জেলা কৃষক পার্টির আহবায়ক মো. মোসলেম ফরাজি, যুবসংহতি মহানগর কমিটির আহবায়ক মো. গিয়াস উদ্দিন প্রমুখ।
সভা পরিচালনা করেন, জাতীয় যুসংহতির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম।
এএজে