ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • পাথরঘাটায় গাছ বোঝাই ট্রাক উল্টে শ্রমিক নিহত

    পাথরঘাটায় গাছ বোঝাই ট্রাক উল্টে শ্রমিক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় গাছ বোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনায় আবু জাফর হাওলাদার নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল চারটার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বাইনতলা এলাকায় এঘটনা ঘটে। উপজেলার নাচনাপাড়া ইউপি চেয়ারম্যান ফরিদ খান বিষয়টি নিশ্চিত করেছেন ।

    নিহত আবু জাফর হাওলাদার (৫৫) উপজেলার রায়হানপুর ইউনিয়নের  শতকর বেতমোর এলাকার তাহের হাওলাদারের ছেলে।

    প্রত্যক্ষ্যদর্শী জাকির হোসেন জানান, পাথরঘাটা মঠবাড়িয়া সড়কে নাচনাপাড়া ইউনিয়নের বাইনতলা নামক এলাকায় সড়কে দাঁড়িয়ে একটি ট্রাক গাছ বোঝাই করছিল। পাশ থেকে ভাই ভাই এন্টারপ্রাইজের আরেকটি গাছ বোঝাই ট্রাক যাওয়ার পথে ভারসাম্য হারিয়ে উল্টে যায়। এসময় ট্রাকের উপর থাকা শ্রমিক মোহাম্মাদ আবু জাফর হাওলাদার গাছের নিচে চাপা পরে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলার মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।

    পাথরঘাটা থানা পুলিশ উপপরিদর্শক আফজাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছি। এছাড়াও সড়কে দাঁড়িয়ে বিভিন্ন এলাকায় ট্রাকে গাছ বোঝাইয়ের অভিযোগ পাচ্ছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ