ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • কলাপাড়ায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    কলাপাড়ায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় গণপ্রকৌশল দিবস ও বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

    শনিবার বেলা এগারোটায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি), কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে এ দিবসটি উপলক্ষে কলাপাড়া লঞ্চঘাট থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিণ শেষে কলাপাড়া রিপোটার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। 

    আইডিইবির কলাপাড়া উপজেলা সাধারণ সম্পাদক নুরুল হক এর সঞ্চালনায় আইডিইবির পটুয়াখালী জেলা সভাপতি নীহার রঞ্জন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম বাবুল খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসমাইল তালুকদার টেকনিক্যাল কলেজ’র অধ্যক্ষ আবু সালেহ, উপজেলা পানি উন্নয়ন বোর্ড উপ-প্রকৌশলী মো. মহব্বত ইকবাল মেহেরাজ, পায়রা বন্দর কর্তৃপক্ষ উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) শহিদুল ইসলাম প্রমূখ।

    এসময় বিভিন্ন দপ্তরের প্রকৌশলীবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র উপস্থিত ছিলেন।

    বক্তারা ডিগ্রী প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে বৈষম্য দূরীকরন প্রকৌশলী কোর্সের ৪ বছর মেয়াদী রাখার দাবি জানান।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ