ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বরগুনায় হানাদার মুক্ত দিবস পালিত

    বরগুনায় হানাদার মুক্ত দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একাত্তরের ৩ ডিসেম্বর বরগুনার ইতিহাসে স্মরণীয় দিন। ১৯৭১ সালের এদিনে বরগুনাবাসি হানাদার মুক্ত হয়।

    এই দিবসটি কোন রাজনৈতিক সংগঠন, কিংবা মুক্তিযোদ্ধা সংসদ বরগুনা পালন না করলেও শিশু সংগঠন সাগরপাড়ি খেলাঘর বরগুনা হানাদার মুক্ত দিবস পালন করেন বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে।  

    শনিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সাগরপাড়ি খেলাঘর কার্যালয় থেকে আনন্দ র‌্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে। ‌ র‌্যালি শেষে শহীদ স্মৃতি গণকবরে খেলাঘর, মহিলা পরিষদ, বরগুনা প্রেসক্লাব, কমিউনিষ্ট পার্টি, বিডিক্লিন, শেখ রাসেল শিশু কিশোর কেন্দ্র, নাসিং ইনিষ্টিটিড সহ সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন ।

    শ্রদ্ধা নিবেদন শেষে খেলাঘর সভাপতি বেবী দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সুখ রঞ্জন শীল, খেলাঘর কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য চিত্ত রঞ্জন শীল, সাংবাদিক মনির হোসেন কামাল, আইনজীবী সমিতির সম্পাদক, অ্যাডভোকেট সেলিনা খাতুন প্রমূখ।

    উল্লেখ্য, মুক্তিযোদ্ধা আব্দুস সত্তারের নেতৃত্বে ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ২১ জন মুক্তিযোদ্ধা বরগুনাকে হানাদার ও রাজাকার মুক্ত করেন। প্রতিবছর এই দিবস পালন করে সাগরপাড়ি খেলাঘর।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ