ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • তালতলীতে প্রধানমন্ত্রীর কাছে পুর্নবাসনের দাবিতে মানববন্ধন

    তালতলীতে প্রধানমন্ত্রীর কাছে পুর্নবাসনের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলীতে পানি উন্নয়ন বোর্ডের ভেরিবাঁধের ওপর অবৈধ ১৪৭ দোকান প্রশাসন গুড়িয়ে দেয়ার প্রতিবাদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ধর্মঘটের এক দিন পর প্রধানমন্ত্রীর কাছে পুর্নবাসনের দাবিতে মানববন্ধন।

    শনিবার (০৩ ডিসেম্বর) ১১টার দিকে উপজেলার ছোটবগী বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

    মানববন্ধনে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে বরগুনা ভূমি অধিগ্রহণ শাখার সিনিয়র সহকারী কমিশনার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ প্রশাসন ভেকু মেশিন দিয়ে ১৪৭টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছেন। অনেকেই তাদের মালামাল সরিয়ে নিতেও পারেননি। বার বার অনুরোধ করেও কোন সমাধান মেলেনি। ব্যবসা না করতে পারলে তাদের সংসার চালানো সম্ভব হবে না। এ সময় ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পুর্নবাসনের দাবি জানিয়েছেন।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নু, উপজেলা আওয়ামী লীগের সদস্য খালিদ মাসুদ, জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইমতিয়াজ ইমন নয়ন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মামুন, ছোটবগী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মজিবুর রহমান বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সিকদার, দুলাল সিকদার প্রমুখ।

    উল্লেখ্য, গত ১ ডিসেম্বর অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর থেকে গত দুইদিন ধরে সাপ্তাহিক বাজার, দোকানপাট ও পায়রা নদীতে খেয়া চলাচল বন্ধ করে দিয়েছেন তারা। এতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ