ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • কলাপাড়ায় কৃষক সমাবেশ ও বীজ বিতরণ

    কলাপাড়ায় কৃষক সমাবেশ ও বীজ বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় আমন মৌসুমে উফসী আগাম জাতসমূহ চাষাবাদের মাধ্যমে ফষলের নিবিড়তা বৃদ্ধিকরণ মীষক ফষল কর্তণ, কৃষক সমাবেশ ও বীজ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইসষ্টিটিউটের উদ্যোগে ও পটুয়াখালী কৃষি সম্পসারণ অধিদপ্তরের সহযোগীতায় শুক্রবার সকাল ১১টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ ও কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়।
     
    বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটের  মহাপরিচালক ড. মো. শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সচিব কৃষিবিদ মো. সায়েদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. ফজলুল হক, বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট বরিশাল আঞ্চলিক কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর হোসেন, ড. বিমল চন্দ্র কুন্ডু, পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক শেখ আবদুল্লাহ সাদী, পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, পটুয়াখালী বিএফডিসির নির্বাহী প্রকৌশলী মো.মোশারফ হোসাইন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.বাবুল মিয়া, কৃষক জিএম মাহবুবুর রহমান, মঞ্জুরুল আলম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রিয় লাল বিশ্বাস।
     
    সভা শেষে প্রধান অতিথি কৃষকদের মধ্যে উন্নত জাতের ধানের বীজ ও ক্ষেতে পোকা নিধনের হ্যান্ড নেট জাল বিতরণ করেন। এর আগে প্রধান অতিথি কৃষি মন্ত্রনালয়ের কৃষি সচিব কৃষিবিদ মো. 
     সায়েদুযল ইসলাম ক্ষেতে পাকা বিআর ১১, বিআর ২৩, ব্রি ৫১ ও ২৬ ধান ক্ষেত পরিদর্শন করেন এবং কর্তণ করেন। এ জাতের ফষল চাষাবাদে কলাপাড়ায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে বলে প্রধান অতিথি সংবাদিকদের বলেন।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ