সরকারি কর্মচারীদের শুদ্ধাচারী হতে হবে: মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, সততা, নিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করে সরকারি কর্মচারীদের শুদ্ধাচারী হতে হবে। সুশাসন হচ্ছে এক ধরণের প্রক্রিয়া যা সরকারি কর্মচারীরা বাস্তবায়ন করে। রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার করতে হবে।
তিনি আরও বলেন, জনস্বার্থে সরকারি কর্মচারীরা উর্দ্ধতনদের সাথে সমন্বয় করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। মন্ত্রিপরিষদ সচিব শুক্রবার সকালে বরিশাল সার্কিট হাউজে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এসময় এটুআই প্রোগ্রামের উপদেষ্টা কামরুন নাহার, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান এবং মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব সাফায়েত জামিল বক্তৃতা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, রেঞ্চ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম সহ জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এইচকেআর