ঢাকা মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

Motobad news

পার্বত্য শান্তি চুক্তির রজতজয়ন্তীতে গৌরনদীতে আনন্দ র‌্যালি

পার্বত্য শান্তি চুক্তির রজতজয়ন্তীতে গৌরনদীতে আনন্দ র‌্যালি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পার্বত্য শান্তি চুক্তির ২৫তম বার্ষিকী পালনে শুক্রবার বিকেলে বরিশালের গৌরনদীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বিকেল ৪টায় গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য ওই র‌্যালিটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে গৌরনদী বাসষ্টান্ডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালি পরবর্তি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আওয়ামী লীগ নেতা ও বরিশাল জেলা পরিষদের সদস্য এইচ,এম রাজু আহম্মেদ হারুন, গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, সাবেক নারী ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. আতিকুর রহমান শামীম।

বক্তব্য রাখেন, চাঁদশী ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ কান্ত দে চিত্ত, নলচিড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক গোলাম হাফিজ মৃধা, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সৈকত গুহ পিকলু প্রমুখ। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন