বিএম স্কুলের সাবেক শিক্ষক শংকর দাসের পরলোকগমন

ব্রজমোহন স্কুলের (বিএম) সাবেক শিক্ষক শংকর দাস আর নেই। শুক্রবার (০২ ডিসেম্বর) ভোর সাড়ে চারটায় নাজির মহল্লার নিজ বাসায় পরলোক গমন করেন তিনি।
পরিবার থেকে জানানো হয়েছে, শারীরীকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারনে মারা যান তিনি। সন্ধ্যায় বরিশাল মহাশশ্মানে এই গুনী মানুষের অন্তেষ্ট্যিক্রিয়া সম্পন্ন হবে।
শংকর দাস বাংলাদেশ যুব ঐক্য পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক কমল দাস শুভর পিতা।
এসএমএইচ