ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • হোটেলে ঢুকলো কাভার্ড ভ্যান, বাবা-ছেলেসহ নিহত ৫

    হোটেলে ঢুকলো কাভার্ড ভ্যান, বাবা-ছেলেসহ নিহত ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোরের মনিরামপুরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কয়েকটি দোকানে ধাক্কা দিয়ে খাবারের হোটেলে পড়ায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন।

    শুক্রবার (০২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে যশোর-চুকনগর সড়কের মণিরামপুরের বেগারিতলা বাজারে ঘটে এ দুর্ঘটনা।

    নিহতরা হলেন- মণিরামপুরের জয়পুর গ্রামের মমিনের ছেলে জিয়া, টুনিয়াঘর উত্তরপাড়ার বাবু মিরের ছেলে তহিদুল ইসলাম, শামছুর রহমানের ছেলে রফিজ মীর, হাবিবুর রহমান পঁচা ও তার ছেলে তহিদুল ইসলাম তহিদ ঘটনাস্থলেই নিহত হন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে যশোর-মনিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকার রাস্তার পাশে হোটেল, চায়ের দোকানসহ অন্তত ১০টি দোকানে ধাক্কা দেয়। এতে চায়ের দোকানী, হোটেলের ক্রেতা ও পথচারীসহ পাঁচজনের মৃত্যু হয়।

    ভোজগাতি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, যশোর থেকে ছেড়ে যাওয়া একটি কাভার্ডভ্যান কেশবপুরের দিকে যাচ্ছিল। পথে বেগারিতলা বাজারে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত পাঁচটি দোকানের ওপর দিয়ে চালিয়ে দেয়। এতে দোকানগুলোতে থাকা বাবা-ছেলেসহ আশপাশের এলাকার পাঁচজন নিহত হন।

    তিনি আরও বলেন, ঘাতক কাভার্ডভ্যানটির ধাক্কায় বাজারের অন্তত দশটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

    মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জান বলেন, নিহতদের মৃতদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক-হেলপার পালিয়ে গেছেন। গাড়িটি আটক করে হেফাজতে নেওয়া হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ