ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • চিরনিদ্রায় শায়িত উপকূলের প্রথিতযশা সাংবাদিক খান এ রাজ্জাক

    চিরনিদ্রায় শায়িত উপকূলের প্রথিতযশা সাংবাদিক খান এ রাজ্জাক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, দৈনিক সমকালের কুয়াকাটা প্রতিনিধি ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক মতবাদ পত্রিকার সাবেক কুয়াকাটা প্রতিবেদক এবং কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খান এ রাজ্জাকের দাফন সম্পন্ন হয়েছে। 

    শুক্রবার (২ ডিসেম্বর) সকালে তার কর্মস্থল খানাবাদ ডিগ্রি কলেজের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজায় সহস্রাধিক মানুষ অংশ নেন। 

    উপকূলের প্রথিতযশা এই সাংবাদিক বৃহস্পতিবার বিকেলে আকস্মিক মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।

    তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তার বড় ছেলে বরিশালের শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী এবং স্ত্রী স্কুল শিক্ষিকা।

    জানা গেছে, রাজ্জাক তার ছেলের কাছে যাওয়ার জন্য বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে কুয়াকাটা থেকে বরিশাল সেনানিবাসের উদ্দেশে রওনা হন। বাড়ির কাছাকাছি মহিপুর বন্দরে সেতুর কাছে পৌঁছে পরিচিত একটি দোকানের বাথরুমে যান তিনি। এরপর প্রায় আধাঘণ্টা পার হয়ে গেলেও বাথরুম থেকে বের না হওয়ায় দোকানির সন্দেহ হয়। ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় বাথরুমের দরজা ভেঙে খান এ রাজ্জাককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

    এরপর তাকে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ