ঢাকা মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

Motobad news

ককটেল বিস্ফোরণে বাকেরগঞ্জে বিএনপির ৩ নেতা গ্রেফতার

ককটেল বিস্ফোরণে বাকেরগঞ্জে বিএনপির ৩ নেতা গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বাকেরগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবদলের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (০২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন। গ্রেফতারকৃতরা হলেন, রায়হান, রুবেল জমাদ্দার এবং মিজানুর রহমান টিটু।

তিনি জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ ও ৬০/৬৫ জন অজ্ঞাত আসামীর বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করেছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাকেরগঞ্জ সদরের টিঅ্যান্ডটি মোড় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাল টেপ মোড়ানো জর্দার কৌটা উদ্ধার করে।  


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন