ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রাতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত, আহত ১ সিনিয়র আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলালের ছোট ভাইয়ের ইন্তেকাল  গরু চুরি করতে গোয়াল ঘরে প্রবেশ, কুকুরের কামড়ে ধরা চোর! সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি কুয়াকাটায় আবাসিক হোটেলে অভিযান, ৭ যুবকের কারাদণ্ড বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেফতার বরিশালে বাণিজ্য মেল‍ার সেই গণশৌচাগার ভেঙে দিল শিক্ষার্থীরা বরিশ‍াল নগরীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পানির স্রোতে ভেসে যাওয়া বৃদ্ধাকে যেভাবে বাঁচালো শিশু মারিয়া
  • ইতিহাস 

    ২২ পুরুষ ফুটবলারের ম্যাচ পরিচালনায় ৩ নারী রেফারি

    ২২ পুরুষ ফুটবলারের ম্যাচ পরিচালনায় ৩ নারী রেফারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতারে জার্মানি ও কোস্টারিকার ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন ৩৮ বছর বয়সি ফরাসি নারী রেফারি স্টেফানি ফ্রাপার্ট। আর সহযোগী রেফারি হিসাবে থাকবেন আরো দুই নারী নয়জা বাক ও কারেন ডিয়াজ। 

    এই প্রথম বিশ্বকাপের আসরে দেখা যাবে এই দৃশ্য। ২২ পুরুষ ফুটবলারের ম্যাচ পরিচালনা করছেন তিন নারী রেফারি।

    ইতোমধ্যেই একবার ইতিহাস তৈরি করেছেন ফ্রাপার্ট। গত মঙ্গলবার মেক্সিকো ও পোল্যান্ডের ম্যাচে তিনি ছিলেন চতুর্থ রেফারি, যাকে এখন বলা হচ্ছে ফোর্থ অফিশিয়াল।

    ফোর্থ অফিশিয়াল হওয়া নিঃসন্দেহে বড় ব্যাপার, কিন্তু মূল রেফারি হিসাবে এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করা আরো অনেক বেশি কৃতিত্ব ও সম্মানের বিষয়। আর তার সঙ্গে দুই সহকারী রেফারিও নারী। ফলে পুরুষ ফুটবলারদের এক নারী রেফারি ও তার দুই সহযোগী কীভাবে সামলান, তা দেখার জন্য পুরো বিশ্বের নজর থাকবে ওই ম্যাচের দিকে।


    ফ্রাপার্ট এর আগে ২০২০ চ্যাম্পিয়নস লিগে প্রথম নারী রেফারি হিসাবে ম্যাচ পরিচালনা করেছেন। তার আগের বছর ইউরোপীয়ান সুপার কাপে লিভারপুল বনাম চেলসির মতো উত্তেজনাময় ম্যাচ পরিচালনা করেছেন।

    কাতারে ম্যাচ পরিচালনার জন্য মোট ৩৬ জনকে বাছাই করা হয়েছে। তার মধ্যে ফ্রাপার্ট ছাড়াও আছেন দুই নারী, রাওয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা এবং জাপানের ইয়োশিমি ইয়ামাসিতা।

    সূত্র: ডিডব্লিউ, ফিফা


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ