ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • একমাসে একটি ডিমের দাম কমেছে আড়াই টাকা

    একমাসে একটি ডিমের দাম কমেছে আড়াই টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চড়া দামের ডিমে কিছুটা স্বস্তি ফিরেছে। একমাস আগে খুচরায় এক হালি ডিমের দাম ছিল ৫০ টাকা। তবে মাসের ব্যবধানে তা নেমেছে ৪০ টাকায়। অর্থাৎ একমাসে প্রতিটি ডিমে আড়াই টাকা করে কমেছে। এখন ডিমের ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকায়, যা ১৫০ টাকায় ঠেকেছিল।

    সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, মাসের ব্যবধানে ডিমের দাম এখন ১৯ দশমিক ৫৯ শতাংশ কম। ঢাকায় বাজারভেদে ডিম বিক্রি হচ্ছে ৩৮-৪০ টাকা হালিতে, যা গত মাসে ছিল ৪৭-৫০ টাকা। যদিও বছরের ব্যবধানে ডিমের দাম বেড়েছে। গত বছর এসময়ে প্রতি হালি ডিমের দাম ছিল ৩২ থেকে ৩৫ টাকা।

    রাজধানীর মধ্যবাড্ডার মজিদ স্টোরের বিক্রেতা সলিমউল্লাহ সোহাগ বলেন, ডিমের দাম গত দুই সপ্তাহ কমের দিকে। এখন ডিমের কোনো সংকট নেই, সরবরাহও প্রচুর।

    এদিকে, ঢাকার পাইকারি বাজারের ব্যবসায়ীরা বলছেন, শীত মৌসুম চলে আসায় চাহিদা কমে যাওয়ায় ডিমের দামও পড়তির দিকে। আবার বিগত সময়ে ডিমের দাম বেশি থাকায় ওই সময় খামারিরা বেশি ডিমের মুরগি পালন করেছে, সেজন্য সরবরাহও ভালো।

    তেজগাঁও ডিমের আড়তের পাইকারি বিক্রেতা সালাম মিয়া জানান, এখন পাইকারিতে প্রতি ডজন বাদামি রঙের ডিমের দাম ১১০ টাকা। সেই হিসাবে প্রতি একশো ডিম ৯১৫ থেকে ৯২৫ টাকা বিক্রি হচ্ছে। সর্বশেষ এক সপ্তাহের ব্যবধানে প্রতি একশো ডিমে ৬০-৮০ টাকা কমেছে।

    তিনি বলেন, ‘সাধারণ মানুষের জন্য এখন ডিমের দাম স্বাভাবিক হয়ে এসেছে। তবে এ দাম খামারিদের জন্য কম। কারণ এখন খাদ্যের দামের কারণে ডিম উৎপাদন খরচ অনেক বাড়তি।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ