ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রাতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত, আহত ১ সিনিয়র আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলালের ছোট ভাইয়ের ইন্তেকাল  গরু চুরি করতে গোয়াল ঘরে প্রবেশ, কুকুরের কামড়ে ধরা চোর! সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি কুয়াকাটায় আবাসিক হোটেলে অভিযান, ৭ যুবকের কারাদণ্ড বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেফতার বরিশালে বাণিজ্য মেল‍ার সেই গণশৌচাগার ভেঙে দিল শিক্ষার্থীরা বরিশ‍াল নগরীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পানির স্রোতে ভেসে যাওয়া বৃদ্ধাকে যেভাবে বাঁচালো শিশু মারিয়া
  • নক-আউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা?

    নক-আউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপ জয়ের লক্ষ্যেই কাতারের মাটিতে পা রেখেছিলো ব্রাজিল। সেই উদ্দেশ্যে বেশ ভালোভাবেই ছুটে চলেছে সেলেসাওরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ হাতে রেখেই নক-আউট নিশ্চিত করে ফেলেছে বিশ্বকাপের সবচেয়ে সফল দলটি। 

    বিশ্বকাপের জি-গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচে সার্বিয়া আর সুইজারল্যান্ডকে হারিয়ে নক-আউট নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। গ্রুপের শেষ ম্যাচে অনেকটা নির্ভার হয়েই ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামবে হলুদ জার্সিধারীরা। 

    শেষ ষোলো আগেই নিশ্চিত হয়ে যাওয়াই ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের আগেই আলোচভনা শুরু হয়ে গেছে নক-আউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে সেটি নিয়ে। 

    শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষ জিতলে বা ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাবে ব্রাজিল। সেক্ষেত্রে এইচ-গ্রুপের রানার-আপ দলের সঙ্গে শেষ ষোলোতে দেখা হবে ব্রাজিলের। আর যদি ব্রাজিল শেষ ম্যাচে হেরে যায় তাহলে গ্রুপে রানার-আপও হয়ে যেতে পারে সেলেসাওরা। শেষ ষোলোতে তখন তাদের প্রতিপক্ষ হবে এইচ-গ্রুপের চ্যাম্পিয়ন দল। এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয়ী দলই উঠে যাবে শেষ ষোলোতে। তখন তারা প্রতিপক্ষ হিসেবে পাবে ব্রাজিলকে।

    এদিকে ব্রাজিল যদি গ্রুপ রানার-আপ হিসেবে পরের পর্বে ওঠে তাহলে ৬ ডিসেম্বর ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে খেলতে হবে তাদের। সেক্ষেত্রে প্রায় নিশ্চিত যে পর্তুগালের সামনেই পড়তে পারে পাঁচবারের বিশ্বজয়ীদের।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ