ঢাকা মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে এক কেজি গাঁজাসহ আটক এক

বরিশালে এক কেজি গাঁজাসহ আটক এক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ এক ব্যাক্তিকে আটক করেছে। আটকৃত ব্যাক্তির নাম মো. মিরাজুল ঢালী (৫৪)।

তিনি বরিশাল সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর ৯ নং গলির মৃত সালাম ঢালীর ছেলে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের দেয়া এক বিজ্ঞপ্তিতে জানাগেছে, সোমবার রাতে নগরের ২৯নং ওয়ার্ডস্থ নথুল্লাবাদ বিআরটিসি বাস ডিপোর বিপরীত পাশে চায়ের দোকানের সামনে অভিযান চালায় বিএমপি গোয়েন্দা শাখার জোন-১ এর টিম। এসময় এক কেজি গাঁজাসহ মিরাজুল ঢালীকে গ্রেফতার করে ডিবি। 

আটকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন