ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • মরহুম জাকির হোসেন জেলাল এর পরিবারের কৃতজ্ঞতা প্রকাশ

    মরহুম জাকির হোসেন জেলাল এর পরিবারের কৃতজ্ঞতা প্রকাশ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রিয় বরিশালবাসী 
    পরম শ্রদ্ধা আর কৃতজ্ঞতা প্রকাশের জন্য আপনাদের স্মরণে এসেছি । গত একমাসের অধিক সময় ধরে আমাদের পরিবার এক শোক সাগরে নিমজ্জিত রয়েছি। আপনারা সকলেই জানেন যে গত ২৬ মে আমরা হারিয়েছি আমাদের ভাই ও ১৫ নং ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলাল কে। তার অসুস্থতা থেকে জানাজা ও দাফন পর্যন্ত যে ভাবে আপনারা খোঁজ খবর নিয়েছেন ও আমাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ভালবাসা প্রদর্শন করেছেন এবং আমাদের পরিবারের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিয়ে শক্তি সঞ্চার করেছেন , তাদের প্রতি আমাদের পরিবার চির ঋণী হয়ে থাকবো। করোনা কালিন এই অতিমারী কে উপেক্ষা করে জেলালের জানাজায় আপনাদের উপস্থিতিই প্রমাণ করে জেলালের প্রতি আপনাদের ভালবাসার গভীরতা।
     
    সৎকর্ম আপনাদের দোয়া আর যে ভালবাসা আমরা উপলব্ধি করেছি তাতে আমাদের বিশ্বস আল্লাহ্ জেলাল কে ভাল রাখবেন। আমাদের ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন বিধাতা যেন তাকে জান্নাতবাসী করেন। আমাদের পরিবারের সকলের জন্য দোয়া করবেন যেন আমরা ভাই হারানো এই শোক কাটিয়ে উঠতে পারি। দল মত ,ধর্ম,বর্ণ নির্বিশেষে আমরা সকলের প্রতি আবারো কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

    সৈয়দ আলিফ আবদুল্লাহ তুর্য (ছেলে )
    সৈয়দ দুলাল (ভাই)
    সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল (ভাই)
    সৈয়দ জাহিদ হোসেন (ভাই)


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ