ঢাকা মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

Motobad news

হিজলায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

হিজলায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের হিজলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে খুন্না বাজার ডাকবাংলো প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহিদুল আলম মনির।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ খান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ছাইলু, বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব হিরন হাওলাদার, উপজেলা কৃষক লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু, সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর ও ফখরুদ্দিন ফোরকান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মিলন, ইকবাল হোসেন মাতুব্বর, ইসমাইল হোসেন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা শেষে স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি করার উদ্দেশ্যে উপস্থিত নেতাকর্মীদের প্রস্তাবে সভাপতি পদে পাঁচজন এবং সাধারণ সম্পাদক পদে চার জনের নাম উঠে আসে।

বরিশাল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহিদুল আলম মনির, উপজেলার ও ইউনিয়নের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আমাদের রাজনৈতিক অভিভাবক বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আলোচনা সাপেক্ষে নতুন কমিটি দেয়া হবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন